Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যট্রাফিক ব্যবস্থা নিয়ে মহাকরণে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

ট্রাফিক ব্যবস্থা নিয়ে মহাকরণে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ সেপ্টেম্বর : বেহাল আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা। মহাকরণে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার মুখ্যমন্ত্রী মহাকরণে বিভিন্ন দপ্তরের সচিব, আধিকারিক, ট্রাফিক এসপি সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। এইদিনের বৈঠকে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা আরও কি করে উন্নত করা যায় সেই বিষয়ে এইদিন গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে দুর্গা পূজার পূর্বে সকল সমস্যার সমাধান করে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যাতে করে সাধারন মানুষের কোন ধরনের সমস্যা না হয়। উল্লেখ্য, আগরতলা শহরে শুধু ট্রাফিক জ্যাম মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে বললে চলবে না।

শহরের প্রধান সড়ক গুলির অবস্থা এতটাই বেহাল যে মানুষের রাস্তায় বের হওয়ার নাম শুনলেই বিরক্ত বোধ হয়। বটতলা থেকে বড়জলা রাস্তাটি এতটাই বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে যে প্রশাসনের পক্ষ থেকে কোনরকম নজরদারি রয়েছে কিনা সেটাও বলে উঠা কঠিন। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। মানুষের অসহ্য যন্ত্রণা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয় অ্যাম্বুলেন্স দিয়ে রোগী নিয়ে যাওয়া রোগীর পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে এই সড়ক। পাশাপাশি প্রতিদিন সংগঠিত হচ্ছে দুর্ঘটনার। অথচ অদৃশ্য কারণে প্রশাসন চুপ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য