Thursday, August 6, 2026
বাড়ি খেলা ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে হয়তো খেলবেন না জশপ্রীত বুমরাহ ।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে হয়তো খেলবেন না জশপ্রীত বুমরাহ ।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে হয়তো খেলবেন না জশপ্রীত বুমরাহ ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২০ ফেব্রুয়ারি: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে হয়তো খেলবেন না জশপ্রীত বুমরাহ । রাজকোট টেস্ট জয়ের পরই এমন জল্পনা তৈরি হয়েছিল। এবার তাতেই সিলমোহর দিল বিসিসিআই। রাঁচি টেস্ট শুরুর দুদিন আগে তাঁকে ছুটি দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় শিবিরের মাথাব্যথার কারণ হল কে এল রাহুলের ছিটকে যাওয়া।

ইতিমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা রাঁচি টেস্ট জিতলেই সিরিজ পকেটে পুরতে পারবেন রোহিতরা। কিন্তু দলে ফের বদল ঘটতে চলেছে। বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, “ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে বুমরাহকে ছেড়ে দেওয়া হল। সম্প্রতি টানা ক্রিকেট খেলতে হচ্ছে তারকাদের। তাছাড়া এই সিরিজ অনেকদিন ধরে চলছে। ক্রিকেটারের উপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” উল্লেখ্য, ভাইজ্যাগ টেস্টের পরই আইসিসি ক্রমতালিকায় এক নম্বরে উঠে আসেন তারকা পেসার।

অন্যদিকে চতুর্থ টেস্টে ফিট হয়ে দলে যোগ দিতে পারেন লোকেশ রাহুল , এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। কিন্তু তেমনটা হল না। প্রথম টেস্টের সময় ডান পায়ে চোট পেয়েছিলেন তিনি। কোয়াড্রিসেপে লাগায় দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেলতে পারেননি উইকেটকিপার ব্যাটার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছিলেন তিনি। সেই সময় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অনুশীলন করার একটি ভিডিও পোস্ট করেছিলেন। কিন্তু শেষমেশ চতুর্থ টেস্টেও খেলতে পারছেন না তিনি। আসন্ন টেস্টের জন্য হায়দরাবাদে যোগ দিচ্ছেন পেসার মুকেশ কুমার । এই টেস্টেই অভিষেক হতে পারে আকাশ দীপের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha