বাড়িখেলাভিতর খকের জন্য লেভানদোভস্কিকে ‘বাদ’ দিতে হলে ও দেবেন শাভি

ভিতর খকের জন্য লেভানদোভস্কিকে ‘বাদ’ দিতে হলে ও দেবেন শাভি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌ ৪ জানুয়ারি: অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফিরে গত সেপ্টেম্বর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করতে পেরেছেন লেভানদোভস্কি। যদিও এই মৌসুমে এখনও বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা তিনিই। লা লিগায় ৮ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে একটি গোল করেছেন ৩৫ বছর বয়সী তারকা।নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার লা লিগায় লাস পালমাসের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে কোচ শাভিকে প্রশ্ন করা হয়, খকের জন্য লেভানদোভস্কিকে বেঞ্চে রাখার সাহস তিনি করবেন কি-না। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার তুলে ধরেন তার ভাবনা।“এমন কিছু ইতিমধ্যেই হয়েছে…আমি ইতিমধ্যেই কাজটা করেছি। আমি একজন ফুটবলারকে অন্য ফুটবলারের চেয়ে আলাদাভাবে দেখতে পারি না। খেলোয়াড়রা যদি মাঠে থাকে, আমার বিশ্বাস, তারা দলকে সাহায্য করতে পারবে।”

শাভি এটাও জানিয়ে রাখলেন যে, খক ও লেভানদোভস্কি একসঙ্গেও খেলতে পারেন।“ভিতর (খক) আক্রমণে যে কোনো পজিশনে মানিয়ে নিতে পারে, সে নাম্বার নাইন হিসেবে খেলতে পারে।”বয়স বিবেচনায় এখনই অবশ্য খকের ওপর বেশি চাপ দিতে চান না শাভি। তবে লেভানদোভস্কির পারফরম্যান্সের উন্নতি না হলে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ানের ওপর যে চাপ বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।নতুন ক্লাবে যোগ দিতে গত মাসের শেষ দিকে বার্সেলোনায় পোঁছান খক। এখনও অবশ্য লা লিগায় তাকে নিবন্ধন করাতে পারেনি কাতালান ক্লাবটি। শাভির আশা, লাস পালমাস ম্যাচের আগেই নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য