Thursday, February 5, 2026
বাড়িখেলাভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না কোয়েৎজির

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না কোয়েৎজির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ ডিসেম্বর: কেপটাউনে আগামী ৩ জানুয়ারি সিরিজে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। শ্রোণিতে প্রদাহের কারণে ম্যাচটি খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েৎজি। দক্ষিণ আফ্রিকা এখনো তাঁর বদলি খেলোয়াড় হিসেবে কারও নাম ঘোষণা করেনি।সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে এই চোট পান কোয়েৎজি। ইনিংস এবং ৩২ রানের জয়ে সেই টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে প্রোটিয়ারা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিবৃতিতে বলা হয়, সেঞ্চুরিয়নে ভারতের দ্বিতীয় ইনিংসে ‘বোলিংয়ের সময় (চোট) আরও গুরুতর হয়।’

শুক্রবার স্ক্যানের পর ২৩ বছর বয়সী এ পেসারের চোটের ব্যাপারে নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের টেস্ট দলের কোচ কনরাড সুকরি ‘প্রাথমিক সতর্কতা’ হিসেবে কোয়েৎজিকে স্কোয়াডের বাইরে রেখেছেন। তবে আগামী ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া এসএ ২০ (ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট) টুর্নামেন্টে কোয়েৎজি খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ ওভার বল করেন কোয়েৎজি। মাঠ ছেড়ে যাওয়ার পর তাঁর জায়গায় ফিল্ডিং করেন ত্রিস্তান স্টাবস। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চোট পেলেন কোয়েৎজি। এর আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে পড়েন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটিংয়ে তাঁর বদলি হিসেবে জুবায়ের হামজাকে ডেকেছে দক্ষিণ আফ্রিকা, এর পাশাপাশি ত্রিস্তান স্টাবস তো আছেনই।

তবে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে দুজন ফাস্ট বোলার আছেন, যাঁদের মধ্য থেকে কাউকে কোয়েৎজির জায়গায় খেলানো হতে পারে। লুঙ্গি এনগিডি চোট কাটিয়ে উঠলেও প্রথম টেস্টে তাঁকে নির্বাচকেরা নেননি। কারণ, ম্যাচ ফিটনেস তখনো পুরোপুরি ফিরে পাননি এনগিডি। অলরাউন্ডার উইয়ান মোল্ডারও আছেন। তবে কেপটাউনের উইকেট স্পিনারদের প্রতি প্রসন্ন হওয়ায় কোয়েৎজির জায়গায় কেশব মহারাজকে খেলাতে পারে দক্ষিণ আফ্রিকা।সেঞ্চুরিয়নে কোয়েৎজি দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে রান দেন সবচেয়ে বেশি। দুই ইনিংস মিলিয়ে মোট ২১ ওভার বল করে ১০২ রানে ১ উইকেট নেন কোয়েৎজি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য