Thursday, November 26, 2026
বাড়ি খেলা অঘটন ঘটালো লিল, বায়ার্ন প্রথম হারের স্বাদ পেল

অঘটন ঘটালো লিল, বায়ার্ন প্রথম হারের স্বাদ পেল

অঘটন ঘটালো লিল, বায়ার্ন প্রথম হারের স্বাদ পেল

 



মিউনিখ, ২৬ নভেম্বর (হি.স.) : মরসুমে শুরু থেকেই অধারাবাহিকতায় ভুগছিল বায়ার্ন, এর ওপর চোটাক্রান্ত হ্যারি কেইনের অনুপস্থিতি সমস্যা আরো বাড়িয়েছে তাদের।আর এই হারে তাদের সমস্যা আরও বাড়ল।

ফরাসি ক্লাবটির মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২-১ গোলে হেরে গেছে ভেসোঁ কম্পানির দল।

দাইয়ু উপামেকানো সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন আয়াসে উয়েদা। এর পরই আত্মঘাতী গোল করেন আলেকসান্দার পাভলোভিচ।

এই হারে পাঁচ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে বায়ার্ন। আর আসরে প্রথম জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে ২৯ নম্বরে উঠেছে লিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha