Sunday, November 1, 2026
বাড়ি খেলা শেষ ম্যাচে ভারতীয় দলে দুই বদল, কামব্যাকে ‘বিদায়ী’ ম্যাচ ভুবনেশ্বরের! জায়গা পেল বৈভব?

শেষ ম্যাচে ভারতীয় দলে দুই বদল, কামব্যাকে ‘বিদায়ী’ ম্যাচ ভুবনেশ্বরের! জায়গা পেল বৈভব?

শেষ ম্যাচে ভারতীয় দলে দুই বদল, কামব্যাকে ‘বিদায়ী’ ম্যাচ ভুবনেশ্বরের! জায়গা পেল বৈভব?

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১ :   নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতীয়  দলে দুই বদল। অবশেষে শেষ ম্যাচে সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। কিন্তু তাতেও শিকে ছিঁড়ল না বৈভব সূর্যবংশীর। সিরিজ জয় হয়ে গিয়েছে। তবু নিয়মরক্ষার ম্যাচে প্রথম একাদশে জায়গা হল না ১৫ বছরের বিস্ময় প্রতিভার। তবে ফিরে এসেছেন ভুবনেশ্বর কুমার। এটাই কি ভারতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে? টসে হেরে প্রথমে ব্যাট করবেন শ্রেয়স আইয়াররা।


প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ পকেটে ভরে নিয়ে ভারত। তবে নিয়মরক্ষার প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে কিছুটা ধাক্কা খেয়েছেন শ্রেয়সরা। আগের চারটি ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন শ্রেয়স। এই ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট করবেন। তবে শ্রেয়স জানালেন, হ্যামিলটনে টসে জিতলে তিনিও প্রথমে ব্যাট করতেন। ছোট মাঠে তাই নয়া চ্যালেঞ্জ ভারতীয় দলের জন্য।


সেখানে দেখা যাবে না বৈভবকে। সিরিজ জয় হয়ে গিয়েছে। তারপরও কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না? উত্তর কারও কাছে নেই। এভাবে টেনে বেড়ানোর কী মানে? তার থেকে দেশে পাঠিয়ে দেওয়া হোক। অন্তত রনজিতে খেলতে পারবে। গেম টাইম পাবে। আকাশ চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারের তাই মত। ১৯ ম্যাচে ৪৫ করেও পরের দু’ম্যাচ বসে রইল। এরপর সেই ডিসেম্বরের শেষে ভারতের টি-টোয়েন্টি। তিনদিন আগে দেশে পাঠিয়ে দিলেও এমন কিছু ক্ষতি হত না।


প্রশ্ন আরেকজনকে নিয়েও। তিনি ভুবনেশ্বর কুমার। ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে। তবে একেবারেই দাগ কাটতে পারেননি। তিন ম্যাচে ১৩৯ রান দিয়ে ১ উইকেট। আদৌ এরপরের সিরিজে ডাক পাবেন কি না সন্দেহ। হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণরা ফিট হয়ে গেলে হয়তো আর জায়গা পাবেন না। ফলে এই ম্যাচ ভুবির কাছে অগ্নিপরীক্ষা। আর নয়তো এটাই ‘বিদায়ী’ ম্যাচ। অন্যদিকে বরুণ চক্রবর্তী প্রথম একাদশে ফিরলেও গোটা সিরিজ বেঞ্চেই কাটিয়ে দিলেন কুলদীপ যাদব। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ও ময়ঙ্ক যাদব।


ভারতের প্রথম একাদশ : অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষান, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, প্রিন্স যাদব, বরুণ চক্রবর্তী


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha