ইন্দোর, ১২ অক্টোবর (হি.স.)
: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড এখন অভিষেক শর্মার। তিনি ভেঙে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সূর্য কুমারের রেকর্ড।
বর্তমানে দলের বাইরে থাকা সূর্য কুমার এক হাজার ১৬৪ বলে মাইলফলকটি ছুঁয়েছিলেন। অভিষেকের লাগল এক হাজার ২৪ বল।
ইন্দোরে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন অভিষেক।
মাইলফলক ছুঁতে এ দিন আভিষেকের প্রয়োজন ছিল ৩৭ রান। পঞ্চম ওভারে স্প্রিঙ্গারের টানা তিন বলে দুটি চার ও একটি ছক্কা মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি।
ইনিংসের হিসাবে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড অস্ট্রিয়ার কারানবির সিংয়ের (৪৫)। অভিষেকের লাগল ৬৪ ইনিংস। অভিষেক এদিন ঝড়ো ব্যাটিংয়ে ১৮ বলে পঞ্চাশ ছুঁয়ে ৬৯ রান করে আউট হন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান