Sunday, September 27, 2026
বাড়ি খেলা নেশন্স লিগ: ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

নেশন্স লিগ: ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

নেশন্স লিগ: ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

 

লন্ডন, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : জয় দিয়ে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।  বিশ্বকাপ জয়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে  ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরার কেইনের গোল হলো ৮৬টি, ১২৩ ম্যাচে।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৯টি ম্যাচ অপরাজিত থাকল স্পেন। সবশেষ হারের স্বাদ তারা পেয়েছিল ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার ছিল ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে।

‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমান-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।


এই গ্রুপের অন্য একটি ম্যাচে চেকিয়ার মাঠে ২-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।৪৭ মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪ মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭ মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha