Thursday, September 24, 2026
বাড়ি খেলা এশিয়ান গেমস ২০২৬: মহিলাদের স্কেট টিম শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত

এশিয়ান গেমস ২০২৬: মহিলাদের স্কেট টিম শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত

এশিয়ান গেমস ২০২৬: মহিলাদের স্কেট টিম শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (হি.স.): বুধবার জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসে মহিলাদের স্কেট টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। এর ফলে পদক তালিকায় আরও একটি পদক যোগ করেছে ভারত।


তিন দিনের বাছাইপর্ব শেষে মহেশ্বরী চৌহান, পরিণাজ ধালিওয়াল ও রাইজা ধিলন—এই ভারতীয় ত্রয়ী সম্মিলিতভাবে ৩৩১ স্কোর নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন।


চিন মোট ৩৫৭ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক এবং কাজাখস্তান ৩৩৬ পয়েন্ট নিয়ে রৌপ্যপদক লাভ করেছে।


ধিলন ও ধালিওয়ালও ব্যক্তিগত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন, যা দিনের পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha