লন্ডন, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : প্রথম ওয়ানডেতে ৮৯ রানের জয়ে তিন ম্যাচের একদিনের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। চেস্টার-লি-স্ট্রিটে মঙ্গলবার ৩১ ওভারে ৩ উইকেটে ১৮২ রানের শক্ত অবস্থানে থেকে ইংল্যান্ড ২৬৫ রানে অলআউট হয়ে যায়। রানটা শ্রীলঙ্কার জন্য নাগালের মধ্যে মনে হলেও টি-টোয়েন্টি সিরিজের মতো ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে ৩৭ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দারুণ অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের জয়ের নায়ক উইল জ্যাকস। ছয় নম্বরে নেমে ৪৭ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পরে অফ স্পিনে সাত ওভারে ২২ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান