Sunday, September 20, 2026
বাড়ি খেলা “মহিলাদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন”: স্মৃতি মান্ধানার রেকর্ডে জয় শাহর শুভেচ্ছা

“মহিলাদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন”: স্মৃতি মান্ধানার রেকর্ডে জয় শাহর শুভেচ্ছা

“মহিলাদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন”: স্মৃতি মান্ধানার রেকর্ডে জয় শাহর শুভেচ্ছা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর :পুরুষ মহিলাউভয় বিভাগ মিলিয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাকে অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান জয় শাহ।

বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান গেমসের সেমিফাইনালে এই নজির গড়েন মান্ধানা। কোরোগি স্পোর্টস পার্কে ১৯ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমে প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার সুজি বেটসকে টপকে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হন মান্ধানা। ১৭১ ইনিংসে তাঁর সংগ্রহ দাঁড়ায় ৪৭৮৮ রান।

এক্স- জয় শাহ লেখেন, “মহিলাদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠায় স্মৃতি মান্ধানাকে অনেক অভিনন্দন। ইতিহাস নতুন করে লিখে আপনি মহিলাদের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এবং তরুণ ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন মানদণ্ড তৈরি করছেন।

ম্যাচের আগে মান্ধানার সংগ্রহ ছিল ১৭০ ইনিংসে ৪৭৫১ রান। সুজি বেটসকে টপকাতে তাঁর প্রয়োজন ছিল মাত্র আট রান। ইনিংসের শুরুতেই কয়েকটি বাউন্ডারি দুটি সিঙ্গেল নিয়ে দ্রুত সেই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এর আগেও মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড নিজের নামে করেছিলেন মান্ধানা। এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ১২৪ রান করে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজের ১০,৮৬৮ রানের রেকর্ড অতিক্রম করেন।

একই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৮তম শতরান করেন মান্ধানা, যা তাঁকে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ডের অধিকারী করে। তিনি অতিক্রম করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিংকে। পরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট সেই রেকর্ডে সমতা আনেন।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মান্ধানা বিশ্বের অন্যতম সফল মহিলা ব্যাটারে পরিণত হয়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সেরই প্রতিফলন এই রেকর্ড।

বর্তমানে ICC মহিলা টি-২০ ব্যাটারদের ্যাঙ্কিংয়ে তিনি পঞ্চম এবং মহিলা ওয়ানডে ব্যাটিং ্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন।

 

 

 

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha