Sunday, September 20, 2026
বাড়ি খেলা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ২০১৪ বিশ্বকাপের নায়ক ও কলম্বিয়ার ইতিহাসের সেরা ফুটবলার হামেস রদ্রিগেস

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ২০১৪ বিশ্বকাপের নায়ক ও কলম্বিয়ার ইতিহাসের সেরা ফুটবলার হামেস রদ্রিগেস

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ২০১৪ বিশ্বকাপের নায়ক ও কলম্বিয়ার ইতিহাসের সেরা ফুটবলার হামেস রদ্রিগেস

 



কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি..): আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ২০১৪ বিশ্বকাপের নায়ক কলম্বিয়ার ইতিহাসের সেরা ফুটবলারদের একজন হামেস রদ্রিগেস। দেশের হয়ে আর দেখা যাবে না তাঁকে। সামাজিক মাধ্যমে মঙ্গলবার বিদায়ের ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই তারকা।

আজ আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই হৃদয় থেকে। বহু বছর, অনেক ম্যাচ, আনন্দ এবং কঠিন মুহূর্তের পর, আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করার সময় এসেছে। কলম্বিয়ার জাতীয় দল সরে আসার সিদ্ধান্ত আমি নিয়েছি।


১৯ বছর বয়সে ২০১১ সালে জাতীয় দলে প্রথম খেলেন তিনি। অভিষেক ম্যাচেই বলিভিয়ার বিপক্ষে গোল করে তিনি ম্যান অব দা ম্যাচ হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ক্লাব ফুটবল দেশের হয়ে কখনও অ্যাটাকিং মিডফিল্ডার, আবার কখনও উইঙ্গার হিসেবে খেলতে দেখা গেছে তাঁকে।

২০১৮ ২০২৬ বিশ্বকাপও খেলেন তিনি। ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি কলম্বিয়া। তার নেতৃত্বে ২০২৪ কোপা আমেরিকায় ফাইনালে ওঠে কলম্বিয়া। সেখানে তারা হেরে যায় আর্জেন্টিনার কাছে। গত জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারের হারের ম্যাচটিই হচ্ছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

সব মিলিয়ে ১৩১ ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে, কলম্বিয়ার হয়ে যেটি রেকর্ড। তার ৩১ গোল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, ৪৩ অ্যাসিস্ট দেশের ইতিহাসের সর্বোচ্চ।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha