লন্ডন, ১৩ সেপ্টেম্বর
(হি.স.): স্টেডিয়াম অব লাইটে শনিবার রাতে লিগ ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারাল
আর্সেনাল।
ব্রুনো গিমারাইস ৫৮ মিনিটে দারুণ শটে এগিয়ে দেন আর্সেনালকে। দ্বিতীয়ার্ধের যোগ করা
সময়ে বক্সে সাকা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্সেনাল। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুন
করে আর্সেনালের জয় নিশ্চিত করেন সাকা।
এই জয়ে মরসুমে শতভাগ জয়ের ধারা ধরে রাখল মিকেল আর্তেতার দল।তবে পেনাল্টিসহ দারুণ সব
সেভে দলের জয়ের নায়ক ছিলেন গোলকিপার দাভিদ রাইয়া।
৫৬তম মিনিটে তিনি সান্ডারল্যান্ডের এন্সো লি ফির পেনাল্টি আটকে দেন।এবারের ইংলিশ প্রিমিয়ার
লিগে চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরল আর্সেনাল। এই মরসুমে
তারা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেল।
আর ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান