Sunday, September 20, 2026
বাড়ি খেলা হলান্ডের জোড়া গোলে জয় দিয়ে শুরু ম্যানচেস্টার সিটির

হলান্ডের জোড়া গোলে জয় দিয়ে শুরু ম্যানচেস্টার সিটির

হলান্ডের জোড়া গোলে জয় দিয়ে শুরু ম্যানচেস্টার সিটির

ম্যানচেস্টার, ৯ সেপ্টেম্বর (হি.স.): জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল এন্টসো মারেস্কার দল। প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে পোর্তোর মাঠে মঙ্গলবার ২-০ গোলে জিতেছে সিটি। দুটি গোলই করেছেন আর্লিং হলান্ড।

সিটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে হলান্ডের গোল হলো ৩৬টি। এই প্রতিযোগিতায় এতদিন দলটির সর্বোচ্চ গোলদাতা সের্হিও আগুয়েরোর পাশে বসলেন নরওয়ের তারকা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৫৯ ম্যাচে ঠিক ৫৯টি গোল হয়ে গেল হলান্ডের।

পুরো ম্যাচে গোলের জন্য ২০টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে সিটি, আটটি সেভ করেন কস্তা। আর পোর্তোর পাঁচ শটের একটিও লক্ষ্যে ছিল না।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha