Sunday, September 20, 2026
বাড়ি খেলা দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড

দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড

দুইবার এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড





ম্যানচেস্টার, সেপ্টেম্বর (হি..) : ম্যাচ শেষ হতে তখন কয়েক সেকেন্ড বাকি। জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সবকিছু বদলে গেল। মেইটল্যান্ড-নাইলসের চমৎকার গোলে একটি পয়েন্ট আদায় করে নিল এভারটন। প্রতিপক্ষের মাঠে রবিবার প্রিমিয়ার লিগে দুইবার এগিয়ে থেকেও জিততে পারল না ম্যান ইউনাইটেড। রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছে - গোলে।

চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ব্রায়ান এমবুমো ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন তারিক জর্জ। একটু পরই বেনিয়ামিন শেশকোর গোলে আবার এগিয়ে যায় ম্যানচেস্টার। এরপর, যোগ করা সময়ের শেষ মিনিটে মেইটল্যান্ড-নাইলসের নৈপুন্যে হার এড়ায় এভারটন। ম্যাচে এভারটন তাদের ১৮ শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে। আর ইউনাইটেড ১৪টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে।

তিন ম্যাচে পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এক জয় দুই ড্রয়ে পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এভারটন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha