Wednesday, August 19, 2026
বাড়ি খেলা ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার হলেন সেনেগালের কোচ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার হলেন সেনেগালের কোচ

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার হলেন সেনেগালের কোচ

ডাকার, ১৯ আগস্ট (হি..) : সেনেগালের কোচ হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার প্যাট্রিক ভিয়েরা। তাঁকে পাপে থিয়াওয়ের স্থলাভিষিক্ত করল সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) মঙ্গলবার এক বিবৃবিতে সেনেগালিজ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে।

বেলজিয়ামের কাছে - গোলে হেরে বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেয় সেনেগাল। এরপর থিয়াওকে বরখাস্ত করে এসএফএস। সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরাকে দিয়ে এবার শূন্যস্তান পূরণ করল সেনেগাল।

এফএসএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যাট্রিক ভিয়েরা সেনেগালের সিনিয়র জাতীয় দলের নতুন কোচ। তাঁর আনুষ্ঠানিক পরিচিতি এবং দায়িত্ব গ্রহণের পরবর্তী পদক্ষেপ পরবর্তী সময়ে জানানো হবে।

৫০ বছর বয়সী ভিয়েরার জন্য এটি কোনও জাতীয় দলের কোচ হিসেবে প্রথম দায়িত্ব। এর আগে ইংল্যান্ড, ফ্রান্স ইতালির ক্লাব ফুটবলে কোচিং করিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস এবং ফ্রান্সে নিস স্ত্রাসবুর্গের ডাগআউটে বসেছেন। ইতালিয়ান সিরি ক্লাব জেনোয়াতেও স্বল্প সময়ের জন্য কোচিং করিয়েছেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha