প্যারিস,
১৮ আগস্ট
(হি.স.):
সোমবার প্যারিসে অনুষ্ঠিত ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দাবা টুর্নামেন্টে আবারও নিজের রাজত্ব কায়েম করলেন নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। ফাইনাল লড়াইয়ে ১৯ বছর বয়সী বেলারুশিয়ান গ্র্যান্ডমাস্টার ডেনিস লাজাভিককে সরাসরি ২-০ সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও না হেরে অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার ঐতিহাসিক কীর্তি গড়েন বিশ্ব দাবায় এক নম্বর তারকা কার্লসেন।
অসাধারণ এই জয়ে চ্যাম্পিয়ন হিসেবে কার্লসেন ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং তার দল
'টিম লিকুইড'-এর জন্য ১ হাজার পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে রানার্স-আপ লাজাভিক পান ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া ৩য় স্থান নির্ধারণী ম্যাচে আমেরিকান গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরোজা কারিগরি জটিলতায় বিঘ্নিত চতুর্থ গেমের পর পঞ্চম গেম ওয়াকওভার দিলে ৪-১ ব্যবধানে জয় পেয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার পুরস্কার জিতে নেন বিশ্ব দাবায় র্যাংকিংয়ে তিনে থাকা হিকারু নাকামুরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান