কলকাতা, ৭ আগস্ট (হি.স.): প্রজ্ঞানন্দ জিসিটি সেন্ট লুইস র্যাপিড ও ব্লিটজ ২০২৬ শিরোপা জয় করলেন। প্রজ্ঞানন্দ বৃহস্পতিবার এক রাউন্ড বাকি থাকতেই গ্র্যান্ড চেস ট্যুর সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিটজ ২০২৬-এর শিরোপা জিতেছেন।
২০ বছর বয়সি এই খেলোয়াড় শেষ রাউন্ডের আগের রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকারী উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাভোখির সিন্ডারভের সঙ্গে ড্র করে জয় নিশ্চিত করেন।
পাঁচ দিনব্যাপী টুর্নামেন্ট জুড়ে প্রজ্ঞানন্দ এগিয়ে ছিলেন এবং সিন্ডারভ প্রাণপণ চেষ্টা করেও শেষ পর্যন্ত ১.৫ পয়েন্টের ব্যবধানে হেরে যান।
ফাইনাল রাউন্ডের পর প্রজ্ঞানন্দ বলেন, “স্কোর দেখলে সবকিছু মসৃণ মনে হয়, কিন্তু ব্যাপারটা তেমন ছিল না। এটা ছিল অবিশ্বাস্য। আমি বলতে চাই, জাভোখিরকে সাধুবাদ জানাই, সে শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে গেছে।”
শিরোপা জয়ের ফলে ভারতীয় গ্র্যান্ডমাস্টার ৫০,০০০ ডলারের পুরস্কার এবং ১৩টি জিসিটি পয়েন্ট লাভ করেন, যা তাকে ২০২৬ মরসুমের স্ট্যান্ডিংয়ে যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানার পেছনে দ্বিতীয় স্থানে তুলে আনে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান