Sunday, August 2, 2026
বাড়ি খেলা বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম মাঠে নামলেন লিওনেল মেসি

বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম মাঠে নামলেন লিওনেল মেসি

বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম মাঠে নামলেন লিওনেল মেসি


মায়ামি, আগস্ট (হি..):বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম মাঠে নামলেন লিওনেল মেসি, তবে ঘটনাবহুল ম্যাচে জিততে পারেনি ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারের ঘটনাবহুল ম্যাচটিতে কলম্বার ক্রুর সঙ্গে - গোলে ড্র করে ইন্টার মায়ামি।

দুর্দান্ত ফর্মে থাকা লুইস সুয়ারেসের চোখধাঁধানো এক গোলে ষোড়শ মিনিটে এগিয়ে যায় মায়ামি। প্রায় ৪০ গজ দূর থেকে গোল করেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। সবশেষ চার ম্যাচে তার সপ্তম গোল এটি।

পরে ঘরের মাঠে অভিষেকে কাজেমিরোর ৩৪ মিনিটের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে সমতা। প্রথমার্ধের শেষ দিকে নোয়াহ অ্যালেনের গোলে আবার এগিয়ে যায় মায়ামি। ৮৪তম মিনিটে ব্রাইস মেন্ডেসের গোলে ম্যাচ শেষ হয় ড্রয়ে।

এদিন প্রথমার্ধে মেসি বেঞ্চে ছিলেন এবং ৫৩ মিনিটে ড্যানিয়েল পিন্টারের জায়গায় তাকে মাঠে নামানো হয়। কিন্তু মাঠে নেমে তিনি তিন তিনটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচ শেষে ইন্টার মিয়ামির সংগ্রহ দাঁড়াল ৩৮ পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিল এসসিকে (৪০ পয়েন্ট) স্পর্শ করার সুযোগ হাতছাড়া করল তারা। অন্যদিকে, ২০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফ দৌড়ে নিজেদের আশা বাঁচিয়ে রাখল কলম্বাস ক্রু।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha