কলকাতা, ২৪ জুন (হি.স.) : বস্টন স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইংল্যান্ড ও ঘানার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।ইংল্যান্ড বিরতির পর কিছুটা ভালো খেলল বটে, কিন্তু ঘানার জমাট রক্ষণ ভাঙতে পারল না তারা। মূল্যবান এক পয়েন্ট আদায় করে নিল আফ্রিকার দলটি।
ম্যাচে প্রায় ৭৯ শতাংশ বল পজেশনে রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে কেবল তিনটি শট লক্ষ্যে রাখতে পারে ইংল্যান্ড। ঘানার দুই শটের একটি ছিল লক্ষ্যে।দুই ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে ইংল্যান্ড শীর্ষে, ঘানা দুইয়ে আছে। এক ম্যাচ করে খেলা পানামা ও ক্রোয়েশিয়া এখনও পয়েন্ট পায়নি।
গ্রুপের শেষ রাউন্ডে আগামী শনিবার পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ঘানা।

