Monday, July 27, 2026
বাড়ি খেলা উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতল

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতল

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ: ভারত বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতল

গোয়া, ৭ জুন(হি.স.) : গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ৩-১ গোলে জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৯ সালের পর দক্ষিণ এশিয়ান মহিলা ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা পুনরুদ্ধার করল ভারত।

চলতি আসরে গ্রুপ পর্বের দেখায় ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এটি ভারতীয় মহিলাদের ষষ্ঠ শিরোপা জয়।

ফাইনালে ৪২ মিনিটে প্রথম গোল করেন ভারতের পেয়ারি জাজা। প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা।

ম্যাচ পুরোপুরি ভারতের দিকে হেলে যায় দ্বিতীয়ার্ধে। ৪৬ মিনিটে সানফিদার গোলে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকেরা ৮২ মিনিটে লিন্ডা কমের সৌজন্যে জয় প্রায় নিশ্চিত করে ফেলে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান