লাহোর, ৫ জুন(হি.স.): লাহোরে বৃহস্পতিবার রাতে স্পিন সহায়ক উইকেটে দারুণ বোলিং ও ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার
ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস ৭১ বলে ৬৫ রানের লড়াকু ইনিংস খেললেও অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যানরা বিশেষ সুবিধা করতে পারেননি হারিস রউফ, আবরার আহমেদ ও শাদাব খান ও আফ্রিদির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ১৫৭ রানেই অলআউট হয়ে যায়। আফ্রিদি ৩০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও সহজে জয় পায়নি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ওপেনার মাজ সাদাকাত ২৭ রান করেন, আর বাবর আজম ধীরগতির ৪০ রানের ইনিংস খেলেন।
সেখান থেকে দলের হাল ধরেন শাদাব খান ও আব্দুল সামাদ। দুজন মিলে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের পথ দেখান। শাদাব ৪২ বলে ২৯ এবং সামাদ ৩০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
ফলে ঘরের মাঠে সিরিজে জয় পায় আফ্রিদির দল।

