Thursday, August 6, 2026
বাড়ি খেলা পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

সিলেট, ২০ মে (হি.স.): সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিন ছিল বুধবার। কিন্তু সকালেই শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বেশি দেরি হয়নি। জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল ১২১ রান, আর বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেটl

কিছুক্ষণ পর বৃষ্টির থামলে খেলা শুরু হয়। খেলা শুরুর ঘণ্টাখানেক পর সাজিদ খানকে ফেরত পাঠান তাইজুল। তিনি রিজওয়ানের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন। পরের ওভারের প্রথম বলেই সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকা মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন শরিফুল। শেষ পর্যন্ত ৩৫৮ রানে অলআউট হয় পাকিস্তান, আর তাতেই ৭৮ রানের জয় পায় টাইগাররা। বাংলাদেশ পাকিস্তানকে টার্গেট দিয়েছিল ৪৩৭ রান।

বছর দুয়েক আগে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেকে টেস্টে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকিস্তানকে আবার হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। উল্লেখ্য, এর আগে পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচটি টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০

পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩৭) ৯৭.২ ওভারে ৩৫৮ রান।

মুশফিকুর রহিম জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।

ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন লিটন দাস।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha