Wednesday, August 12, 2026
বাড়ি খেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে শাস্ত্রীর নামে স্ট্যান্ড

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে শাস্ত্রীর নামে স্ট্যান্ড

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসছে শাস্ত্রীর নামে স্ট্যান্ড

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীকে বিরাট সম্মান দিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। তার নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হচ্ছে স্ট্যান্ড।

শচীন-গাভাসকরদের পাশে এবার হচ্ছে বিশ্ব কাপ জয়ী দলের সদস্য শাস্ত্রীর নামে স্ট্যান্ড।

শনিবার সেই ঘোষণা করেছে এমসিএ।

তবে শুধু শাস্ত্রী নন, ভারতের আরও তিন প্রাক্তন ক্রিকেটারকে সম্মানিত করা হবে।

এই তিন প্রাক্তন ক্রিকেটার হলেন -দিলীপ সরদেশাই, একনাথ সোলকার ও ডায়ানা এডুলজি। এদের নামে গেট নামকরণ হবে।

এমসিএ'র তরফ থেকে জানানো হয়েছে, ‘ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সের নিচে লেভেল ওয়ান স্ট্যান্ডের নামকরণ ভারতের প্রাক্তন অধিনায়ক রবি শাস্ত্রীর নামে করার প্রস্তাব অ্যাপেক্স কাউন্সিলে গৃহীত হয়েছে। প্লেয়ার ও কোচ হিসেবে ভারত ও মুম্বই ক্রিকেটে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে।’

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha