Tuesday, February 3, 2026
বাড়িখেলাবিশ্বকাপ থেকেই বাদ, বড় আর্থিক জরিমানা! ভারতে না এলে চাপে পড়বে বাংলাদেশই

বিশ্বকাপ থেকেই বাদ, বড় আর্থিক জরিমানা! ভারতে না এলে চাপে পড়বে বাংলাদেশই

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৪ জানুয়ারি : বাংলাদেশের অন্তবর্তী সরকারের নির্দেশ মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। রবিবার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে বিসিবি’র সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্ন হল বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না আসে, তাহলে কী হবে? সহজ উত্তর, এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য আত্মঘাতী হতে পারে।

বিসিসিআইয়ের নির্দেশে এবছর আইপিএল খেলা হবে না মুস্তাফিজুর রহমানের। তারপর থেকে এই বিষয়ে সুর চড়া করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকী ঘুরপথে ‘প্রতিহিংসা’ চরিতার্থ করার চেষ্টা শুরু করে তারা। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ‘বদলা’ হিসাবে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরপর কিছু প্রশ্ন উঠছে। প্রথমত, বিসিসিআইয়ের মতো শক্তিশালী বোর্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। দুই, ভারতে খেলতে আসার ব্যাপারে আপত্তি জানিয়ে আইসিসিতে চিঠি দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা কি আদৌ ফলপ্রসূ হতে চলেছে?
এখন আইসিসির চেয়ারম‍্যান ভারতের জয় শাহ। তিনি একই সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্রও। ফলে বাংলাদেশ যদি আইসিসি’র দ্বারস্থ হয়, তাতেও কতটা লাভ হবে সংশয় থাকছে। উলটে বিশ্বকাপে বাংলাদেশ না খেলতে চাইলে তাঁদের বাদ দিয়েও বিশ্বকাপ করার পরিকল্পনা করা হতে পারে। কারণ, বাংলাদেশ আর যা-ই হোক পাকিস্তানের মতো প্রভাবশালী দল নয়। এক্ষেত্রে ভারতে না আসার সিদ্ধান্ত থেকে পাল্টি খাওয়ার নেপথ্যে আইসিসি’কে নিয়ে সুপ্ত ভয় থাকার কথা বিসিবি’র। প্রশ্ন হল, তাহলে কি বাংলাদেশের বিকল্প দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিলমোহর দেবে ক্রিকেটের নিয়ামক সংস্থা? তা যদি হয়, বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য