Wednesday, February 4, 2026
বাড়িখেলাবাংলাদেশকে নিয়ে কথা বলার কিছু দেখছেন না অশ্বিন

বাংলাদেশকে নিয়ে কথা বলার কিছু দেখছেন না অশ্বিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। এশিয়া কাপে দলগুলির সম্ভাবনা, শক্তি-সামর্থ্য, ঘাটতি, সবকিছুর বিশ্লেষণ করছিলেন রাভিচান্দ্রান অশ্বিন। তুলে ধরছিলেন নানা দিক। এক পর্যায়ে ভারতের স্পিনিং গ্রেট বললেন, “আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি। কারণ তাদেরকে নিয়ে কথা বলার কিছু নেই। এই দলগুলি ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে?”

এশিয়া কাপের প্রতিদ্বন্দ্বিতার মান নিয়েই কথা বলছিলেন অশ্বিন। আট দলের আসর হলেও এই টুর্নামেন্টে শিরোপার লড়াই আদতে ততটা তীব্র নয় বলেই মনে করেন সাবেক ভারতীয় স্পিনার।

প্রতিদ্বন্দ্বিতার মাত্রা বাড়াতে একটি পরামর্শও দিলেন অশ্বিন।

“তারা দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো-এশিয়া কাপে রূপ দিতে পারে। এখন যে অবস্থায় আছে, তাদের উচিত ভারত ‘এ’ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।”

আফগানিস্তানের উত্থান ও তাদের ধারাবাহিকতায় এশিয়া কাপের লড়াইয়ের মান বেড়েছে বলে মনে করেন অনেকেই। বিশেষ করে এই কন্ডিশনে তাদের বোলিং আক্রমণকে বিশ্বের সেরাগুলোর কাতারে রাখা হয়। কিন্তু অশ্বিনের মতে, আফগানদের ব্যাটিং অনেক পিছিয়ে।

“এমনকি আফগানিস্তানের বোলারদের তথাকথিত হুমকির কথাও যদি বলি, ভারত ১৭০-এর বেশি রান করলে তারা কি সেটা তাড়া করতে পারবে? এটা তো অসম্ভরের কাছাকাছি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য