Wednesday, February 4, 2026
বাড়িখেলাবিদায়ী ম্যাচের আগে মেসির হাতে বিশেষ জার্সি, পেছনে লুকিয়ে পুরোনো এক গল্প

বিদায়ী ম্যাচের আগে মেসির হাতে বিশেষ জার্সি, পেছনে লুকিয়ে পুরোনো এক গল্প

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা লিওনেল মেসির জন্য বিশেষ। কারণ কালই আর্জেন্টিনার মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটা খেলবেন তিনি। তার আগে তিনি পেলেন এক বিশেষ অতিথিকে। তার হাতে উঠল বিশেষ এক জার্সিও!

বুয়েনস আয়ার্সের এএফএ সদর দপ্তরে তার সঙ্গে দেখা করতে আসেন গঞ্জালো গার্সিয়া। তিনি রেসিং ক্লাবের ষষ্ঠ বিভাগের বর্তমান কোচ। সঙ্গে এনেছিলেন একটি বিশেষ জার্সি, যা উপহার দেন মেসিকে।

এ জার্সিটি ছিল ‘লা ক্রেমা’ নামের এক অপেশাদার ক্লাবের। ক্লাবটি ২০২৪ সালের কোপা পোত্রেরো জয়ী দল, যেটি আয়োজন করেছিলেন মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো।

উপহার দেওয়ার পর গার্সিয়া ইনস্টাগ্রামে লিখেন, ‘২০০৬-২০২৫। অনেক বছর কেটে গেল, কিন্তু বিনয় এখনো একই।’ 

২০০৬ সালে জার্মানিতে প্রথম বারের মতো বিশ্বকাপে খেলতে নামেন মেসি। সেই দলের সাপোর্টিং স্টাফদের একজন ছিলেন গার্সিয়া। তখন থেকেই তিনি মেসিকে চেনেন। তখনই গড়ে ওঠে পরিচয়।

পরে গার্সিয়া আরেকটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় মেসি তাকে একটি সই করা আর্জেন্টিনা জার্সি দিয়েছেন। সঙ্গে ছিল অধিনায়কের আর্মব্যান্ডও। ছবির সঙ্গে লিখেছেন, ‘আমরা তোমাকে মিস করব।’

সব মিলিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি মেসির জন্য হতে যাচ্ছে বিশেষ আবেগঘন মুহূর্ত। এটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ। এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে দল। 

তবে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ২০২৬ সালে স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এখনো বাকি। আর সামনে অপেক্ষা করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য