Thursday, August 27, 2026
বাড়ি জাতীয় কাশ্মীরে পুরোদমে চলছে জঙ্গি নিকেশ অভিযান।

কাশ্মীরে পুরোদমে চলছে জঙ্গি নিকেশ অভিযান।

কাশ্মীরে পুরোদমে চলছে জঙ্গি নিকেশ অভিযান।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ অগস্ট : কাশ্মীরে পুরোদমে চলছে জঙ্গি নিকেশ অভিযান। গত তিনদিন ধরে কুলগামের বিস্তীর্ণ এলাকায় চলছে অপারেশন অখল। ইতিমধ্যেই শনিবার তিন জঙ্গি নিকেশ হয়েছে ভারতীয় সেনা, কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনীর হাতে। রবিবারও তিন জঙ্গির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। সবমিলিয়ে অপারেশন অখলে নিকেশ হয়েছে ৬ জঙ্গি।

গত সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলার ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। মঙ্গলবার লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি, উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে, সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সফল অপারেশনের মাত্র ৫ দিন পরেই ফের জঙ্গি দমনে সক্রিয় হয় ভারতীয় সেনা। তাদের তরফে জানানো হয়, গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, জঙ্গলে ঘেরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই শুক্রবার থেকে শুরু হয় অপারেশন অখল। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা দিতে বাধ্য হয় সেনাও। তার জেরেই শনিবার একে একে মৃত্যু হয় তিন জঙ্গির।

তারপরেও কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালায় সেনা, কারণ বেশ কয়েকজন জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই খবর। শুক্রবার থেকে শুরু হওয়া অপারেশন অখল গড়ায় রবিবার পর্যন্ত। রবিবার সকাল পর্যন্ত আরও তিনজন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে কাশ্মীর থেকে। জানা গিয়েছে, শনিবার নিকেশ হওয়া জঙ্গিরা সকলেই টিআরএফের সদস্য। পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল এই টিআরএফই। তবে রবিবার খতম হওয়া জঙ্গিরা কোন গোষ্ঠীর সদস্য তা এখনও জানা যায়নি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha