Tuesday, July 28, 2026
বাড়ি জাতীয় আর্থিকভাবে পাকিস্তানের কোমর ভাঙার রণকৌশল!

আর্থিকভাবে পাকিস্তানের কোমর ভাঙার রণকৌশল!

আর্থিকভাবে পাকিস্তানের কোমর ভাঙার রণকৌশল!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ মে : ভিক্ষার ঝুলি হাতে বিশ্বে ঘুরতে থাকা পাকিস্তানের কোমর ভাঙার প্রস্তুতি ভারতের। চাবাহার বন্দরকে অস্ত্র করে এবার পাক অর্থনীতির দফারফা করার কৌশল নিল মোদি সরকার। ভারত বন্ধু আফগানিস্তানের সঙ্গে হাত মিলিয়ে মধ্য এশিয়ার দেশগুলির করাচি বন্দর নির্ভরতা কমাতে তৎপর হল নয়া দিল্লি। ‘ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডর’ (INSTC)-এর মাধ্যমে চাবাহার বন্দরের গুরুত্ব বাড়াতে এবং করাচিকে বোতলবন্দি করতে জুনে ভারত সফরে আসছেন মধ্য এশিয়ার ৫ দেশের বিদেশমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।

পাক মদতপুষ্ট সন্ত্রাসের জেরে দীর্ঘ সময় ধরে সন্ত্রাসের শিকার মধ্য এশিয়া। আফগানিস্তানেও সীমান্তবর্তী সন্ত্রাস গুরুতর আকার নিয়েছে। যার জেরে পাকিস্তানের বিরুদ্ধে বারবার সরব হয়েছে তালিবান সরকার। এই পরিস্থিতিতে পাকিস্তানকে এড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যে চাবাহারের গুরুত্ব বাড়াতে চায় ভারত। সেই লক্ষ্যেই জুন মাসে দিল্লি আসছেন কাজাকিস্তান, কিরঘিজ রিপাবলিক, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের বিদেশমন্ত্রীরা। এই দেশগুলিতে কোনও সমুদ্র বন্দর না থাকায় এতদিন পাকিস্তানের করাচি বা গদর হয়ে ভারতের সঙ্গে বাণিজ্য করতে হত দেশগুলিকে। তবে চাবাহার বন্দর নির্মাণের পর এদের মধ্যে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান ‘আইএনএসটিসি’ রুটে আফগানিস্তান হয়ে বাণিজ্য শুরু করে দিয়েছে। পাকিস্তানকে এড়াতে এবার বাকি দেশগুলির সঙ্গে হাত মেলাতে চায় ভারত।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান