Wednesday, July 29, 2026
বাড়ি জাতীয় ‘আজ রাতটা দেখব…’, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে বড় ঘোষণা সেনাবাহিনীর

‘আজ রাতটা দেখব…’, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে বড় ঘোষণা সেনাবাহিনীর

‘আজ রাতটা দেখব…’, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে বড় ঘোষণা সেনাবাহিনীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ মে : পহেলগাঁও জঙ্গি হামলার পালটা ভারতের অপারেশন সিঁদুর। পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পালটা আক্রমণের ব্যর্থ চেষ্টা করেছে পাকিস্তানও। যুদ্ধের আবহ তৈরি হতেই ময়দানে নামেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে সম্মতি দেয় দুই দেশই। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই চুক্তি ভেঙেছে পাকিস্তান। শনিবার রাতেও কাশ্মীর ও পাঞ্জাবের একাধিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। এই পরিপ্রেক্ষিতেই এবার পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। জানিয়ে দিলেন, রবিবার রাতটাই দেখা হবে। এদিন ফের যদি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্খন করে তাহলে কড়া পদক্ষেপ করবে ভারত। সাফ জানালেন, পাকিস্তানের আগ্রাসী মনোভাবকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha