Tuesday, July 28, 2026
বাড়ি জাতীয় তামিলনাড়ুতে বিজেপি নেত্রীর মাথা কেটে নিল দুষ্কৃতীরা।

তামিলনাড়ুতে বিজেপি নেত্রীর মাথা কেটে নিল দুষ্কৃতীরা।

তামিলনাড়ুতে বিজেপি নেত্রীর মাথা কেটে নিল দুষ্কৃতীরা।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ মে : তামিলনাড়ুতে বিজেপি নেত্রীর মাথা কেটে নিল দুষ্কৃতীরা। সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে নেত্রীর মাথা কাটা দেহ উদ্ধার হয়। স্থানীয়েরাই প্রথমে নেত্রীর দেহ পড়ে থাকতে দেখেন। তার পরই পুলিশে খবর দেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বি সারান্যা (৩৮)। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, সশস্ত্র কয়েক জন নেত্রীকে ঘিরে ধরেন। তার পর তাঁর উপর হামলা চালায়। মাদুরাইয়ের বাসিন্দা সারান্যা। তাঞ্জাভুর জেলার পাট্টুকোট্টাইয়ে স্বামীর সঙ্গে থাকতেন। সেখানেই একটি দোকান চালাতেন। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তাতেই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

নেত্রীর মৃত্যুর পরই এলাকার রাজনৈতিক পরিস্থিতি সরগরম হতে শুরু করে। নেত্রীর ঘনিষ্ঠেরা দাবি করেন, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে সারান্যাকে। যদিও পুলিশ বলছে, এটি কোনও রাজনৈতিক খুন নয়। ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন হতে হয়েছে বিজেপি নেত্রীকে। প্রাথমতিক তদন্তে পুলিশ জানতে পারে, নেত্রীর পরিচিতদের কেউ এই ঘটনায় জড়িত। ঘটনাচক্রে, মঙ্গলবার সকালে থানায় আত্মসমর্পণ করেন নেত্রীর সৎছেলে এবং তাঁর দুই সঙ্গী।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান