Friday, October 30, 2026
বাড়ি জাতীয় নির্বাচন কমিশনের নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী

নির্বাচন কমিশনের নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী

নির্বাচন কমিশনের নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ নভেম্বর: শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়েগ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পরে এ বার নির্বাচন কমিশনের নিশানায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার অমরাবতীতে ভোট-প্রচারে গেলে তাঁর কপ্টারে রাখা ব্যাগ খুলে তল্লাশি করলেন কমিশনের আধিকারিকেরা।

সমাজমাধ্যমে কপ্টারে রাখা ব্যাগ এবং অন্যান্য লাগেজ পরীক্ষার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে(  স্যন্দন ডিজিটেল  ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। প্রসঙ্গত, সোমবার উদ্ধব যভতমল জেলায় ওয়ানিতে প্রচারে যাওয়ার সময় তাঁর ব্যাগে তল্লাশি চালানো হয়েছিল। এর পরে তিনি বলেছিলেন, ‘‘এর পরে কি একই ভাবে কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাসক শিবিরের সিনিয়র নেতাদের ব্যাগও পরীক্ষা করবে?’’ এর পর মঙ্গলবার লাতুরে ফের উদ্ধবের কপ্টারে তল্লাশি হয়।

এর পর বুধবার সকালে বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডক়ড়ীর কপ্টারে তল্লাশি চালায় কমিশনের ‘টিম’। লাতুরে প্রচারসভায় গিয়েছিলেন গডকড়ী। সেখানে তাঁর কপ্টারে তল্লাশি চালানো হয়। শুক্রবার হিঙ্গোলিতে নিজের চপারে কমিশনের আধিকারিকদের তল্লাশির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। সেই সঙ্গে লিখেছিলেন, ‘‘বিজেপি স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে।’’

শুক্রবারই নাসিকে কংগ্রেস সভাপতি খড়্গের কপ্টার খানাতল্লাশি করেন কমিশনের আধিকারিকেরা। অন্য দিকে, শুক্রবার উড়ানের অনুমতি না মেলায় ঝাড়খণ্ডের গোড্ডায় প্রায় তিন ঘণ্টা আটকে ছিল লোকসভার বিরোধী দলনেতা রাহুলের হেলিকপ্টার। এই ঘটনায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল’ (এটিসি)-এর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল কংগ্রেস।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha