Saturday, August 29, 2026
বাড়ি জাতীয় ৭৫ বছরের দিদাকে ধর্ষণে অভিযুক্ত ২৫ বছরের নাতি! উত্তরপ্রদেশে

৭৫ বছরের দিদাকে ধর্ষণে অভিযুক্ত ২৫ বছরের নাতি! উত্তরপ্রদেশে

৭৫ বছরের দিদাকে ধর্ষণে অভিযুক্ত ২৫ বছরের নাতি! উত্তরপ্রদেশে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ নভেম্বর : নিজের দিদাকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। দিদার বয়স ৭৫ বছর। মদ খেয়ে বাড়িতে ঢুকে ২৫ বছরের নাতি তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। নাতির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। তবে অভিযুক্তকে এখনও ধরা যায়নি। তিনি পলাতক।

ঘটনাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের খুটার গ্রামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিগৃহীতা বৃদ্ধা অভিযুক্তের মায়ের মা। বৃহস্পতিবার রাতে তিনি নিজের বাড়িতে ঘুমোচ্ছিলেন। সেই সময়ে হঠাৎ বাড়িতে ঢোকেন তাঁর নাতি। যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। বাড়িতে ঢুকেই তিনি বৃদ্ধার উপর ঝাঁপিয়ে পড়েন। তাঁকে ধর্ষণ করা হয়, জানিয়েছেন বৃদ্ধা।
এই ঘটনার কথা কাউকে জানালে বৃদ্ধাকে খুন করে দেবেন, হুমকি দেন যুবক। তার পর তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, সেই রাতেই গোটা ঘটনার কথা তিনি তাঁর মেয়েকে জানান। তার পর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নিজের নাতির বিরুদ্ধে।

বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। খাটুরের এসপি মনোজ কুমার অবস্তি বলেন, ‘‘অভিযোগকারী বৃদ্ধাকে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেছি আমরা। অভিযুক্ত পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চলছে।’’

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha