Saturday, September 19, 2026
বাড়ি জাতীয় রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১২।

রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১২।

রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১২।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ অক্টোবর : রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ১২। আহত বহু। মঙ্গলবার বিকেলে একটি কালভার্টে ধাক্কা খায় বাসটি। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যাচ্ছে, এদিন দুপুর ২টো নাগাদ লক্ষ্মণগড়ে একটি বেসরকারি বাস সালাসার থেকে লক্ষ্মণগড়ের দিকে যাচ্ছিল। তখনই ঘটে যায় দুর্ঘটনা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। তাতে দেখা গিয়েছে ক্ষতিগ্রস্ত বাসটিকে ঘিরে মানুষ দাঁড়িয়েছে। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি ক্রেন এনে বাসটিকে সরিয়ে অন্য়ত্র নিয়ে যাওয়া হয়।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। নিহতের পরিবারকে জানিয়েছেন সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha