লখনউ,
২৭ নভেম্বর
(হি.স.):
‘বুলডোজার নীতি’
এবং বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ তুলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুক্রবার লখনউয়ে এক জনসভায় মুখ্যমন্ত্রীর একটি সাম্প্রতিক ভিডিও-র প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করে বলেন,
বাস্কেটবলে স্কোর করতে ব্যর্থ হলেও মুখ্যমন্ত্রী যদি বুলডোজার ব্যবহার করতেন,
তবে নিশ্চিতভাবেই সফল হতেন। পাশাপাশি,
সমাজবাদী পার্টির
‘পিডিএ’
(পিছড়ে,
দলিত,
অল্পসংখ্যক)
আন্দোলনে ভীত হয়েই সরকার কর্মীদের বিরুদ্ধে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে অখিলেশ যাদব বলেন,
"আমরা যে খেলা খেলছি,
তাতেই সরকার চিন্তিত হয়ে পড়েছে। ওরা প্রতিদিন সেই খেলা খেলছে এবং ক্রমাগত বল আমাদের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রীর নিজের
'খেলা'
দেখেছেন। তিনি বাস্কেটবলে স্কোর করার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। তিনি যদি বুলডোজার ব্যবহার করতেন,
তবে নিশ্চিতভাবেই সফল হতেন!
তাঁর প্রিয় জিনিস কী?
একটি বুলডোজার।"
গোরক্ষপুরে এক দলীয় কর্মীর বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ তুলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন,
"সমাজবাদী পার্টির এক কর্মী এইমাত্র আমাকে নথিপত্র দেখালেন। গোরখপুরে বুলডোজার দিয়ে তাঁর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এঁরা ধ্বংসাত্মক মানুষ;
ধ্বংসলীলার মধ্যেই এঁদের আনন্দ। ক্ষমতায় এসে জনগণের সেবা করার কথা ছিল,
কিন্তু তার বদলে এঁরা সেই ক্ষমতা ব্যবহার করে মানুষের মনে ভয় ধরাচ্ছেন।"
প্রশাসনের অপব্যবহার ও মামলা দায়েরের অভিযোগ তুলে সপা সুপ্রিমো আরও বলেন,
"কেউ কি কল্পনা করতে পারে যে বুলডোজারের কারণে কারও প্রাণ যেতে পারে?
রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজেই সেই প্রক্রিয়ার তদারকি করছেন। যখন তিনি মনে করলেন যে তাঁর নিজের ঘনিষ্ঠরা মানুষজনকে ঠিকমতো ফাঁসাতে পারছে না,
তখন বদলি ও পদায়নের মাধ্যমে নতুন আধিকারিকদের নিয়ে এলেন।
'পিডিএ'
আন্দোলনে তিনি এতটাই বিচলিত ও আতঙ্কিত হয়ে পড়েছেন যে,
আমাদের অগণিত কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন,
যেখানে প্রায়ই
'অজ্ঞাতপরিচয় ব্যক্তি'দের অভিযুক্ত হিসেবে দেখানো হচ্ছে। অনেক আধিকারিকই এই মামলাগুলি নথিভুক্ত করতে চান না,
তবুও মুখ্যমন্ত্রী তাঁদের জোর করে এগুলি করতে বাধ্য করছেন।"
আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অখিলেশ বলেন,
"আমি তাঁদের পরামর্শ দিচ্ছি—আমাদের উস্কানি দেবেন না। আমাদের খুব বেশি চাপ দেবেন না,
কারণ আমরা বর্তমানে আমাদের ভোটার তালিকা সংশোধনের দিকে মনোনিবেশ করছি। বিজেপি জানে যে তারা নির্বাচনে হারছে;
তারা বুঝতে পেরেছে জনগণ আর তাদের সঙ্গে নেই। এখন তাদের হাতে মাত্র একটিই বিকল্প বাকি আছে—আর তার জন্য তাদের কাছে প্রচুর টাকাও রয়েছে।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান