নয়াদিল্লি, ২৩ নভেম্বর
(হি.স.):
ভারত ও নেপালের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে উত্তর প্রদেশের অযোধ্যা ক্যান্টনমেন্ট এবং নেপালের জনকপুর ধামের মধ্যে নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা
‘সরযূ-কমলা এক্সপ্রেস’-এর সূচনা হলো। সোমবার নতুন দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে যৌথভাবে সবুজ পতাকা নেড়ে এই বিশেষ ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উদ্বোধন শেষে যৌথ সাংবাদিক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দেশের অভিন্ন ইতিহাস,
বিশ্বাস,
সংস্কৃতি এবং জনগণের মধ্যে নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন,
"ভারত-নেপাল সম্পর্ক অভিন্ন ইতিহাস,
বিশ্বাস,
সংস্কৃতি এবং মানুষের সঙ্গে মানুষের গভীর বন্ধনে আবদ্ধ। ভগবান রাম এবং দেবী সীতা আমাদের অভিন্ন সভ্যতা ও বিশ্বাসের প্রতীক।
'সরযূ-কমল এক্সপ্রেস'
ট্রেন পরিষেবার মাধ্যমে আমরা আমাদের এই পবিত্র সম্পর্ককে এক নতুন মাত্রা দিচ্ছি। এই ট্রেন পরিষেবা অযোধ্যায় আগত পুণ্যার্থীদের নেপালের জনকপুরে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান