Tuesday, November 17, 2026
বাড়ি জাতীয় ইনস্টাগ্রামে আর যৌনগন্ধী কনটেন্ট নয়! অ্যালগরিদম বদল মেটার, কী প্রভাব ইউজারদের উপর?

ইনস্টাগ্রামে আর যৌনগন্ধী কনটেন্ট নয়! অ্যালগরিদম বদল মেটার, কী প্রভাব ইউজারদের উপর?

ইনস্টাগ্রামে আর যৌনগন্ধী কনটেন্ট নয়! অ্যালগরিদম বদল মেটার, কী প্রভাব ইউজারদের উপর?

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১৭ : সোশাল মিডিয়া ছেয়ে যাচ্ছে যৌনতার কনটেন্টে। শিশু নির্যাতন থেকে শুরু করে নানা আপত্তিকর ছবি-ভিডিও হুহু করে ছড়িয়ে পড়ছে ফেসবুক-ইনস্টাগ্রামে। মাসচারেক আগে এই বিষয়টি নিয়ে মেটার কাছে অভিযোগ জানায় কেন্দ্র। এবার আপত্তিকর কনটেন্ট নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মার্ক জুকারবার্গের সংস্থা। মঙ্গলবার এই নতুন নিয়মের ঘোষণা করেছে মেটা।


কী পরিবর্তন হচ্ছে ইনস্টাগ্রামে ? প্রত্যেক ইউজারকেই নিয়মিত ব্যবধানে কিছু রেকমেনডেশন পাঠানো হয়। ওই ইউজার যাদের ফলো করেন না, সেসমস্ত অ্যাকাউন্টের কনটেন্টও আসে রেকমেনডেশনে। কিন্তু এবার থেকে সেসব রেকমেনডেশন আসবে না। ভারতের ইউজারদের জন্য অ্যালগরিদমে পরিবর্তন আনছে মেটা। কনটেন্ট পুরোপুরিভাবে বাতিল করা হচ্ছে না, কিন্তু কাদের কাছে ওই কনটেন্ট পৌঁছবে সেটার উপর কড়াকড়ি হচ্ছে। আপত্তিকর পোস্ট যেন কোনওভাবেই ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করবে মেটার এই নতুন নিয়মাবলি।

প্রসঙ্গত, মাসচারেক আগেই মেটাকে কড়া নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। ডিপফেক, বিকৃত তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লাগাম টানতে প্রযুক্তি সংস্থা উপর চাপ বাড়ানো হয়। মেটার অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি, এই ধরনের কনটেন্টের মোকাবিলায় সংস্থাটি কী কী পদক্ষেপ করবে, তার একটি বিস্তারিত রোডম্যাপ জমা দিতে বলা হয়। তবে প্রথম থেকেই জোর দেওয়া হয়েছিল শিশুদের নিয়ে তৈরি আপত্তিকর কনটেন্ট রোখার ক্ষেত্রে।


দীর্ঘ আলোচনার পর কেন্দ্রের সেই দাবি মানতে চলেছে মেটা। মাসদুয়েক আগে মেটার তরফ থেকে জানানো হয়েছিল, শিশুদের পক্ষে ক্ষতিকারক কনটেন্টগুলি তারা জানাবে প্রশাসনের কাছে। তারপর থেকে এই কনটেন্ট নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে প্রশাসনই। এবার আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়া রুখতে অ্যালগরিদম বদল করল মেটা। উল্লেখ্য, নিটের প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলাকালীন দেশের তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেসবুকে এক পোস্ট করেন। তবে প্রধানমন্ত্রীর সেই ভিডিও সোশাল মিডিয়া থেকে সরিয়ে দেয় মেটা। পরে পোস্টটি পুনরুদ্ধার করে ফেসবুক। তবে এই বিষয়টি মোটেই ভালো চোখে দেখেনি তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha