Monday, November 9, 2026
বাড়ি জাতীয় নিমন্ত্রিত ৪ লক্ষ, ঘোড়দৌড়, বিহারের ‘বাহুবলী’ অনন্তের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ পাকিস্তানিদেরও!

নিমন্ত্রিত ৪ লক্ষ, ঘোড়দৌড়, বিহারের ‘বাহুবলী’ অনন্তের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ পাকিস্তানিদেরও!

নিমন্ত্রিত ৪ লক্ষ, ঘোড়দৌড়, বিহারের ‘বাহুবলী’ অনন্তের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ পাকিস্তানিদেরও!

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৯ :  নিমন্ত্রিত প্রায় চার লক্ষ। বিদেশ থেকে আসছে কেজি কেজি ফুল। রয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতাও। বিহারের ‘বাহুবলী’ বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, থেকে গায়ক-অভিনেতারা। শুধু তাই নয়, পরিচিত পাকিস্তানিদেরও আমন্ত্রণ জানিয়েছেন বিহারের বিধায়ক।


আগামী ২৫ নভেম্বর অনন্তের ছোট মেয়ে শিবাঙ্গি সিং বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। পাত্রের নাম ঋষিকেশ কুমার ওরফে অঙ্কিত। একই দিনে অনন্তের ছোট ছেলে অভিনবের উপনয়ন অনুষ্ঠানও সম্পন্ন হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দুলাল চাঁদ যাদব হত্যা মামলায় আগামী ১ ডিসেম্বরের মধ্যে অনন্তকে আত্মসমর্পণ করতে হবে। তাই তার আগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেয়ের বিয়ে দিচ্ছেন তিনি।


জানা গিয়েছে, মোকামার লাডমা গ্রামে কয়েক একর জমি নিয়ে বিয়ের অনুষ্ঠানটি হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাজানো। বিশাল প্যান্ডেল তৈরির জন্য উত্তরপ্রদেশের মৌ থেকে ডেকোরেটরদের আনা হয়েছে। পাশাপাশি, ঘোড়দৌড় প্রতিযোগিতার জন্য একটি পৃথক মাঠও প্রস্তুত করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়াগুলি সেখানে এসে পৌঁছবে। জেডিইউ থেকে বহিষ্কৃত অনন্ত জানিয়েছেন, ঘোড়দৌড় প্রতিযোগিতার বিজয়ী পাবেন একটি মাহিন্দ্রা থার গাড়ি। অন্যদিকে, যিনি দ্বিতীয় স্থানে থাকবেন, তিনি পুরস্কার হিসাবে পাবেন একটি মোটরবাইক।


অনন্ত আরও জানান, পরিবেশের কথা মাথায় রেখে কোনও আতশবাজি পোড়ানো হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন তিনি। অমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ অন্যান্যরা। এখানেই শেষ নয়। অভিনেতা সোনু সুদ, লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর, সাংসদ ও গায়ক মনোজ তিওয়ারি, ভোজপুরি তারকা পবন সিং এবং অভিনেত্রী অক্ষরা সিংকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। তবে তাঁরা আদৌ অনুষ্ঠান আসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। অনুষ্ঠানে পাকিস্তানেও নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। 


উল্লেখ্য, গত বছর মোকামা থেকে জেডিইউয়ের টিকিটে ভোটে দাঁড়ান অনন্ত। তারপরই তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়ে প্রচারকারী নেতা দুলারচন্দ্র যাদব খুন হন। এই হত্যাকাণ্ডে নাম জড়িয় অনন্তের। এমনও অভিযোগ ওঠে যে, গাড়িচাপা দিয়ে তাঁকে খুন করার নেপথ্যে তিনিই ছিলেন। এরপরই তিনি শ্রীঘরে যান। তবে জেলে বসেই ভোটে জিতে যান অনন্ত। কিন্তু এবার ‘সুপ্রিম’ নির্দেশে তাঁকে ফের ফিরতে গারদের ওপারে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha