Tuesday, October 20, 2026
বাড়ি জাতীয় ‘ভারতে সরকার ফেলা যাবে না’, দশেরার অনুষ্ঠানে ‘আরশোলা’দের কটাক্ষ ভাগবতের

‘ভারতে সরকার ফেলা যাবে না’, দশেরার অনুষ্ঠানে ‘আরশোলা’দের কটাক্ষ ভাগবতের

‘ভারতে সরকার ফেলা যাবে না’, দশেরার অনুষ্ঠানে ‘আরশোলা’দের কটাক্ষ ভাগবতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক ২০ অক্টোবর : বাংলাদেশ, নেপালের কায়দায় ভারতেও সরকার ফেলার চেষ্টা চলছে। মহানবমীর সকালে এমনটা বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। প্রত্যেকবারের মতোই দশেরার ভাষণ দিচ্ছিলেন তিনি মঙ্গলবার। সেখানে বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভের ঘটনা তুলে ধরেন। তবে স্পষ্ট জানিয়ে দেন, যে দেশে যাই হোক না কেন ভারতে সরকার ফেলার পরিকল্পনা সফল হবে না। একই সঙ্গে ভাগবত মনে করিয়ে দিয়েছেন, প্রতিবাদেরও দরকার রয়েছে।


নাগপুরে আরএসএসের বিজয়া দশমী উদযাপনে ভাগবত বলেন, “অসুরিক শক্তিরা সবসময় পরিকল্পনা করে, কীভাবে ভারত, হিন্দু এবং সঙ্ঘকে ছত্রভঙ্গ করা যায়। তাকিয়ে দেখুন, ফ্রান্স, আলবেনিয়া, নেপাল, বাংলাদেশে কী চলছে। ওই একই ষড়যন্ত্র চলছে ভারতেও। কিন্তু সরকার ফেলার পরিকল্পনা ভারতে সফল হবে না কারণ ভারত শক্তিশালী হয়ে এগিয়ে চলেছে। ওরা বলে সরকার ফেলে দিলেই অবস্থার উন্নতি ঘটবে। কিন্তু তেমনটা অতীতে কখনও ঘটেনি, আজও হবে না।”


উল্লেখ্য, আইসা প্রধান নেহা বোরা সাফ জানিয়েছিলেন বাংলাদেশের ছাত্রবিক্ষোভই অনুপ্রেরণা। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের নেপথ্যে যে জুলাই আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ছাত্র নেতারাও নেহাদের আন্দোলনকে সমর্থন করেছেন। পরে বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণও প্রকাশ্যেই দাবি করেন তাঁরা ‘রেজিম চেঞ্জ’ চাইছেন। মঙ্গলবারের ভাষণে ভাগবত কারোর নাম উল্লেখ না করলেও ওয়াকিবহাল মহল মনে করছে, ককরোচ জনতা পার্টি এবং অন্যান্য আন্দোলনকারীদের বিঁধতেই এমন মন্তব্য করেছেন আরএসএস প্রধান।


ভাগবত বলেছেন, গণতন্ত্রে প্রতিবাদের দরকার আছে। প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত। কিন্তু সেটার উদ্দেশ্য হওয়া উচিত স্রেফ সমস্যা সমাধান খুঁজে বের করা। রাজনৈতিক উদ্দেশ্যে বা ভোট বাক্সে সাফল্য পাওয়ার জন্য যেন প্রতিবাদ না হয়।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha