Thursday, October 8, 2026
বাড়ি জাতীয় জ্ঞানেশ এবার গদি ছাড়ুন’, বেঙ্গালুরুতে বিক্ষোভে ‘আরশোলা’রা! শামিল ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

জ্ঞানেশ এবার গদি ছাড়ুন’, বেঙ্গালুরুতে বিক্ষোভে ‘আরশোলা’রা! শামিল ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

জ্ঞানেশ এবার গদি ছাড়ুন’, বেঙ্গালুরুতে বিক্ষোভে ‘আরশোলা’রা! শামিল ধ্রুব রাঠি-প্রকাশ রাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৮ অক্টোবর :  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা, এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে এবার বেঙ্গালুরুতে বিক্ষোভে  ককরোচ জনতা পার্ট (সিজেপি)। ‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ুন’, ‘এসআইআর বাতিল হোক’ স্লোগানে সরগরম ফ্রিডম পার্ক। ‘আরশোলা’দের এই কর্মসূচিতে সুদূর জার্মানি থেকে এসে যোগ দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। শামিল অভিনেতা প্রকাশ রাজও।


‘ককরোচ’দের এই কর্মসূচির নাম ‘পিপলস ট্রাইব্যুনাল’। সিজেপির দাবি, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম ‘অন্যায়ভাবে’ বাদ দেওয়া হয়েছে, তাঁদের জন্যই এই মঞ্চ। বৃহস্পতিবার সকাল থেকেই বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। দুপুর ১টা নাগাদ সেখানে পৌঁছন সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারা। তাঁদের সঙ্গে একই মঞ্চে দেখা যায় ধ্রুব এবং প্রকাশকেও। সেখান থেকেই এসআইআর বাতিলের দাবি জানান তাঁরা। এরপর ‘ভোট চোর’, ‘ভোট চোর’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভস্থল।


সমাবেশে বক্তৃতা করতে গিয়ে প্রকাশ বলেন, “এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন সমগ্র দেশকে অপমান করেছে। এই দেশে আগে জনগণ ঠিক করত কারা সরকার গঠন করবে, কিন্তু এসআইআর-এর মাধ্যমে এখন সরকারই ঠিক করছে কারা ভোট দেবে।” এসআইআর বাতিলের দাবি জানিয়ে প্রকাশ বলেন, “এই প্রতিবাদের লক্ষ্য কেবল জ্ঞানেশের অপসারণ নয়, বরং এসআইআর প্রক্রিয়াটি বাতিল করা। কারণ, জ্ঞানেশ চলে গেলে তাঁর জায়গায় অন্য কেউ আসবেন।”


অন্যদিকে, এই বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে এসেছেন ধ্রুব। এই আন্দোলনকে তিনি ‘গণতন্ত্র রক্ষার লড়াই’ বলে অভিহিত করেছেন। ধ্রুব স্পষ্ট বলেন, “এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতার অভাব রয়েছে। তাদের জবাবদিহি করতেই হবে। আমি এখানে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে নিয়ে আসিনি।” বলে রাখা ভালো, গত সপ্তাহেF মুম্বইতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল ‘আরশোলা’রা। ছাত্র, যুব, মহিলা-সহ যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha