Thursday, September 24, 2026
বাড়ি জাতীয় বর্তমান তরুণ প্রজন্মই আগামী দিনের বিকশিত ভারতের রূপকার : প্রধানমন্ত্রী

বর্তমান তরুণ প্রজন্মই আগামী দিনের বিকশিত ভারতের রূপকার : প্রধানমন্ত্রী

বর্তমান তরুণ প্রজন্মই আগামী দিনের বিকশিত ভারতের রূপকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): “রাজনীতি, নির্বাচন এবং সরকার পরিচালনার ব্যবস্থা নিজের জায়গায় থাকবে, কিন্তু আমাদের মূল লক্ষ্য দেশ গঠন এবং উন্নত ভারত গড়ে তোলা।” বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সেবা সংকল্প যাত্রা’র অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়কালে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের ভাদনগর থেকে উত্তর প্রদেশের বারাণসী পর্যন্ত বিস্তৃত এই যাত্রায় যুক্ত তরুণদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভাদনগর ও বারাণসী—উভয়ই প্রাচীন ও ঐতিহাসিক শহর। আমার কাছে একটি জন্মভূমি, অন্যটি কর্মভূমি। এই দুই পুণ্যভূমিকে সেবার মাধ্যমে জুড়ে দেওয়া এক অনন্য উদ্যোগ।” বিশেষ করে দলীয় কর্মী ও তরুণীদের বিপুল অংশগ্রহণ দেখে তিনি অনুপ্রাণিত ও আনন্দিত বলে জানান।

দলীয় সংগঠক হিসেবে নিজের দীর্ঘ যাত্রার অভিজ্ঞতার কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেন, আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই ধরনের যাত্রা এগিয়ে নিয়ে যাওয়া এক বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, সেবার মনোভাব থেকেই বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ বা ‘আয়ুষ্মান ভারত’-এর মতো ঐতিহাসিক কল্যাণমূলক প্রকল্পের জন্ম হয়েছে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তুলতে যুবশক্তির ভূমিকার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান তরুণ প্রজন্মই আগামী দিনের বিকশিত ভারতের রূপকার এবং প্রধান সুবিধাভোগী।” তৃণমূল স্তরে মানুষের সঙ্গে মেশা, তাঁদের স্বপ্ন ও প্রত্যাশা বোঝা এবং মাটির কাছাকাছি গিয়ে ভারতকে জানার ক্ষেত্রে এই সেবা সংকল্প যাত্রা তরুণদের জীবনে এক বিরাট অভিজ্ঞতা হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

 

 




 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha