Thursday, September 24, 2026
বাড়ি জাতীয় যুদ্ধাভ্যাস ২০২৬ : অ্যাপাচি যুদ্ধবিমান নিয়ে ভারত-মার্কিন সেনার যৌথ মহড়া

যুদ্ধাভ্যাস ২০২৬ : অ্যাপাচি যুদ্ধবিমান নিয়ে ভারত-মার্কিন সেনার যৌথ মহড়া

যুদ্ধাভ্যাস ২০২৬ : অ্যাপাচি যুদ্ধবিমান নিয়ে ভারত-মার্কিন সেনার যৌথ মহড়া

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ভারত ও আমেরিকার সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া ‘যুদ্ধাভ্যাস ২০২৬’-এ যুক্ত হলো শক্তিশালী বায়ুসেনা মাত্রা। মহড়ার সমন্বিত সামরিক অভিযানের অংশ হিসেবে ভারতীয় সেনার অত্যাধুনিক এএইচ-৬৪ই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ভারত ও মার্কিন সেনারা একযোগে জোরদার অনুশীলন চালাচ্ছে।


এই যৌথ অনুশীলনের মূল লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও সুদৃঢ় করা। যুদ্ধকালীন পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা, সাধারণ সামরিক কার্যপদ্ধতি এবং বিভিন্ন সামরিক শাখার মধ্যে নিখুঁত সমন্বয় গড়ে তোলার কাজ চলছে এই মহড়ায়।


একাধিক ডোমেন জুড়ে যৌথভাবে পরিকল্পনা তৈরি, সমন্বয় এবং নিখুঁতভাবে অভিযান পরিচালনার দক্ষতা অর্জনে উভয় দেশের সেনাই অংশ নিচ্ছে। অ্যাপাচির অন্তর্ভুক্তি ‘যুদ্ধাভ্যাস’-এর ক্রমবর্ধনশীল গভীরতা ও সামরিক সক্ষমতার বার্তাকেই তুলে ধরছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha