Saturday, September 19, 2026
বাড়ি জাতীয় দিল্লিতে কংগ্রেসে যোগদান একঝাঁক শিক্ষাবিদের

দিল্লিতে কংগ্রেসে যোগদান একঝাঁক শিক্ষাবিদের

দিল্লিতে কংগ্রেসে যোগদান একঝাঁক শিক্ষাবিদের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ডিইউটিএ)-র প্রাক্তন সভাপতি ড. আদিত্য নারায়ণ মিশ্র-সহ একঝাঁক শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সোমবার কংগ্রেসে যোগদান করেন। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে একটি অনুষ্ঠানে দিল্লি প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী নিজামুদ্দিন, প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান।

কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করার পর ড. আদিত্য নারায়ণ মিশ্র বলেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করতেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। রাহুল গান্ধী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বজনীন শিক্ষা ব্যবস্থার ওপর পরিকল্পিত আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশজুড়ে হাজার হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এখন উচ্চশিক্ষাও একই ধরনের তীব্র সংকটের দিকে এগোচ্ছে।

দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলেন, ড. আদিত্য নারায়ণ মিশ্রর দীর্ঘ শিক্ষাগত ও সাংগঠনিক অভিজ্ঞতা তরুণ ও শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনায় সাহায্য করবে। দিল্লি প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী নিজামুদ্দিন বলেন, বর্তমানে ছাত্র ও শিক্ষকদের নিজেদের অধিকারের জন্য রাস্তায় লাঠির আঘাত সহ্য করতে হচ্ছে এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করতে থানায় যাচ্ছেন। এমন সময়ে প্রাজ্ঞ শিক্ষাবিদদের কংগ্রেসে যোগদান শিক্ষার অধিকারের লড়াইকে আদর্শগতভাবে আরও শক্তিশালী করবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha