Saturday, September 19, 2026
বাড়ি জাতীয় উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আসতে চলেছে ১০০ টাকার বিশেষ স্মারক মুদ্রা

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আসতে চলেছে ১০০ টাকার বিশেষ স্মারক মুদ্রা

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আসতে চলেছে ১০০ টাকার বিশেষ স্মারক মুদ্রা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকার বাংলা সিনেমার মহান অভিনেতা 'মহানায়ক' উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করবে। অর্থ মন্ত্রকের অধীনস্থ অর্থনৈতিক বিষয়ক বিভাগের (ডিইএ) পক্ষ থেকে এই বিষয়ে একটি সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিইএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০০ টাকার এই স্মারক মুদ্রাটি ৯৯.৯ শতাংশ খাঁটি রূপো দিয়ে তৈরি হবে এবং এর ব্যাস হবে ৪৪ মিলিমিটার।

উল্লেখ্য, বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতিভাবান ও প্রভাবশালী অভিনেতা হিসেবে তাঁকে গণ্য করা হয়। বাংলা চলচ্চিত্র জগতে তিনি ‘মহানায়ক’ হিসেবে স্মরণীয়। নিজের অভিনয় জীবনে উত্তম কুমার ২০০-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮০ সালের ২৪ জুলাই ৫৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha