Saturday, September 19, 2026
বাড়ি জাতীয় উপগ্রহ ইওএস-০৫-এর সফল উৎক্ষেপণে অভিনন্দন প্রধানমন্ত্রীর

উপগ্রহ ইওএস-০৫-এর সফল উৎক্ষেপণে অভিনন্দন প্রধানমন্ত্রীর

উপগ্রহ ইওএস-০৫-এর সফল উৎক্ষেপণে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, সেপ্টেম্বর (হি..): দেশের প্রথম ইমেজিং স্যাটেলাইটকে জিওসিনক্রোনাস কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী সমাজ মাধ্যমে লিখেছেন, ইসরো- আরও একটি অসামান্য সাফল্য এবং আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত।

জিওসিনক্রোনাস অরবিট- ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট ইওএস-০৫ বহনে সক্ষম জিএসএলভি-এফ১৭-এর সফল উৎক্ষেপণ হলো উৎকর্ষতা, উদ্ভাবন এবং ক্রমবর্ধমান দক্ষতার প্রতিফলন| যা ভারতের মহাকাশ ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব আমাদের মহাকাশ কর্মসূচিকে এক নতুন শক্তি বিস্তৃতি প্রদান করছে এবং সমগ্র মহাকাশ পরিমণ্ডল জুড়েই ভারতের সক্ষমতাকে প্রসারিত করছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর রাত ০২:৫৫ মিনিটে এটিকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়| ইওএস-০৫ মিশনের মূল উদ্দেশ্য হলো সাব-জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপিত উপগ্রহের মাধ্যমে পৃথিবীকে প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা।

 



Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha