Tuesday, September 1, 2026
বাড়ি জাতীয় বিশকেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

বিশকেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

বিশকেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

বিশকেক ও নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): কিরগিজ প্রজাতন্ত্রের বিশকেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬-তম এসসিও (শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলনে অংশ নিতে কিরগিজস্তান সফরে গিয়েছেন মোদী। উজবেকিস্তান সফর সেরে রবিবারই সে দেশের রাজধানী বিশকেকে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এছাড়াও প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। গান্ধীমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। বিশকেকে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশকেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তিনি মঙ্গলবার বিশকেকে ২৬-তম এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha