Saturday, August 29, 2026
বাড়ি জাতীয় রবিবার মন কি বাত অনুষ্ঠান, মনের কথা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী

রবিবার মন কি বাত অনুষ্ঠান, মনের কথা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী

রবিবার মন কি বাত অনুষ্ঠান, মনের কথা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, ৩০ আগস্ট মাসিক মন-কি-বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রবিবার আবারও শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন-কি-বাত। এবারের মন-কি-বাত অনুষ্ঠানটি হবে ১৩৭-তম পর্ব।

রবিবার বেলা ১১-টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন-কি-বাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী মোদী মন-কি-বাত অনুষ্ঠানে কী বক্তব্য রাখেন, তা জানার অপেক্ষায় সমগ্র দেশবাসী।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha