কাঠমান্ডু ও নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি স)। হড়পা বানে নেপালে মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। শুক্রবার শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় পাঁচশো ছুঁয়ে ফেলেছে প্রাণহানির সংখ্যা। এখনও পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, অন্তত ২৯০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ। তাঁদের খোঁজ চলছে।
হড়পা বানে নেপালের বহু রাস্তা এবং সেতু ধ্বংস হয়ে গিয়েছে। নানা স্থানে কাদামাটির স্তূপ গড়ে উঠেছে ফলে উদ্ধারকাজে সমস্যা বাড়ছে।
নেপাল বিপর্যয়ে স্থানীয় নাগরিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয়রা। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ।
দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক ট্রাভেল এজেন্সির মাধ্যমে মানুষ নেপাল গিয়েছিলেন মূলত মানস সরোবর পরিদর্শনে।
আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে নয়াদিল্লি পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে। ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম খুলেছে বিদেশমন্ত্রক। তিনটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান