মুম্বই, ২১ আগস্ট (হি.স.): মুম্বইয়ের কুরলায় বাড়ির ওপর ভেঙে পড়ল একটি ক্রেন। শুক্রবার ভোররাতের এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোররাতে কুরলার কুরেশি নগরে একটি বাড়ির ওপর বিশাল এক ক্রেন ভেঙে পড়ায় ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
বিএমসি-র জনসংযোগ কার্যালয় জানিয়েছে, "কাজ চলাকালীন একটি পোকলেইন মেশিন ব্যবহার করে ক্রেন বসানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত ৬ জনকে সিয়ন হাসপাতাল ও কুরলা ভাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।" শুক্রবার ভোররাত ২.৩৫-২.৪৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ক্রেনের ভারে ৪ থেকে ৫টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান