নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।" জন্মবার্ষিকীতে রাজীব গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে কংগ্রেসও।
দিল্লির বীর ভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে কংগ্রেস নেতা ও কর্মীরা তাঁর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। রাজীবের স্ত্রী তথা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, রাজীবের ছেলে ও মেয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজীব গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। এছাড়াও কংগ্রেসের নেতা ও কর্মীরা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান